• নরসিংদী
  • সোমবার, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ;   ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শেষ প্রহরের জীবন্ত পাপ : রবিউল হাসান 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৮ পিএম
শেষ প্রহরের জীবন্ত পাপ : রবিউল হাসান 

অভিলাষ লালিত বুক বেয়ে, তোমার জীবনের স্বপ্ন ছুঁয়ে, গলিত লাভা নেমে আসে নাভি মূলে!

জ্বলন্ত চুলায় রক্ত বমি করে ক্লান্ত হয় শতবর্ষের পুরানো বৃক্ষমুণ্ডের অহংকার। সময় জানান দেয়, রাত্রির শেষ প্রহরের জীবন্ত পাপ।

তোমার থুতুর ভিতর কীটগুলো 
শুষে নেয় নুনতা প্রেম!
নদীতে গাহন কর শতবার, তারপরও তোমার অভিলাষের পরিসমাপ্তি হয়না!
জীবনের কাছে তুমি পাপ চাও! প্রায়চিত্ত চাওনা!
তোমার নগ্ন প্রেম, করতলে...বিষাদের ছায়া ফেলে।

সবুজ হলুদ হয়ে ঝরে পড়ে, কান্ড প্রান্তে।
তারপরও তুমি ক্ষান্ত হওনা!
মুমুর্ষুর ঘাড়ে, তোমার বেহায়া হাসি
ঝরে পড়ে, অঝোরে!

ক্ষান্ত হও অভিলাষী! অনন্তের পানে চাও।
কবির কবিতার বাণী কুড়িয়ে নাও 
স্বর্গের প্রেমে, পবিত্রতা ঢেলে দাও, শূচি হও।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ