• নরসিংদী
  • মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

কেবিএস'র কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৪ এএম
কেবিএস'র কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : জাপানের কোবে শহরে বসবাসরত প্রবাসী বাঙালিদের প্রাণীর সংগঠন কোবে বাংলাদেশ সোসাইটি (কেবিএস) এর কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৮ মার্চ) জাপানের কোবে শহরের কোবে কাবাব এন্ড বিসমিল্লাহ রেস্টুরেন্ট এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সংগঠনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে সর্বসম্মতিক্রমে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়।

প্রথমত, আগামী ১৫ মার্চ (রবিবার) কোবে মসজিদে কেবিএস এর উদ্যোগে একটি ইফতার মাহফিল আয়োজন করা হবে। দ্বিতীয়ত, আগামী ২৯ মার্চ (রবিবার) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি ও ঐক্য অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ