• নরসিংদী
  • শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ফেসবুক সাংবাদিক বনাম পেশাদার সাংবাদিকতা     


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০০ পিএম
ফেসবুক সাংবাদিক বনাম পেশাদার সাংবাদিকতা     

মো. শাহাদাৎ হোসেন রাজু : দিন দিন যেন বেড়েই চলেছে অনিয়ন্ত্রিত ‘সাংবাদিকতা’ চর্চা। বর্তমান সময়ে মূলধারার গণমাধ্যমের বাইরে অসংখ্য ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির মাধ্যমে সংবাদ প্রকাশের প্রবণতা তৈরি হয়েছে, যা একদিকে যেমন তথ্যপ্রবাহকে দ্রুততর করেছে, অন্যদিকে সৃষ্টি করেছে নানা বিভ্রান্তি ও অপব্যবহারের সুযোগ।

সাংবাদিকের পরিচয় মেলে পত্রিকার পাতায় বা টিভি চ্যানেলের পর্দায় প্রকাশিত সংবাদে। সংবাদ লেখা এবং পত্রিকার পাতায় পরিবেশন করা সাংবাদিকতার প্রথম শর্ত। কিন্তু বর্তমানে অনেকে নিজস্ব ফেসবুক পেজ খুলে সেটিকে ‘নিউজ মিডিয়া’ হিসেবে পরিচয় দিচ্ছেন। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে তারা পেজের নামে আইডি কার্ড তৈরি করে নিজেদের সাংবাদিক হিসেবে উপস্থাপন করছেন। এতে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হচ্ছেন এবং প্রকৃত সাংবাদিক ও অপেশাদারদের মধ্যে পার্থক্য করতে পারছেন না।

এসব ফেসবুকভিত্তিক তথাকথিত সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা অবমূল্যায়িত হওয়াই নয় বিভিন্ন সময় ব্যক্তি ও প্রতিষ্ঠান হেয়প্রতিপন্ন হচ্ছে। যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ, অসম্পূর্ণ তথ্য পরিবেশন এবং ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের অভিযোগও উঠছে তাদের বিরুদ্ধে। ফলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যা নির্দিষ্ট নীতিমালা ও প্রশিক্ষণের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতার কারণে এখন যে কেউ নিজেকে সাংবাদিক দাবি করছেন, যা দীর্ঘমেয়াদে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে আহবান করচ্ছি। যাতে তারা যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করেন।

সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে এখনই প্রয়োজন শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা—নইলে পেশাদার সাংবাদিকদের মর্যাদা ক্ষুন্ন হওয়াসহ ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

 

মতামত বিভাগের জনপ্রিয় সংবাদ