• নরসিংদী
  • বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীর সোনার বাংলা সমবায় কটন মিলসের নির্বাচন অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৭ পিএম
মাধবদীর সোনার বাংলা সমবায় কটন মিলসের নির্বাচন অনুষ্ঠিত 

মকবুল হোসেন : নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় কটন মিলসের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ আগস্ট) শনিবার সকাল ৯ টায় মাধবদীর সোনার বাংলা সমবায় কটন মিলসে এই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন সোনার বাংলা সমবায় কটন মিলসের অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ঢাকা সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক(সম্প্রসারন ও প্রমোশন) মোঃ মিজানুর রহমান। উক্ত বিশেষ সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়। কমিটিতে নরসিংদী সদর -১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন সভাপতি, আমান উল্লাহ আমান সহ-সভাপতি, আনোয়ার হোসেন সহ-সভাপতি, নুরুল ইসলাম সদস্য মোঃ মিজানুর রহমান সদস্য, ওয়াসিম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 

সভায় নব কমিটি নির্বাচিত হওয়ার পর সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নব কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেন।

সোনার বাংলা সমবায় কটন মিলসের কর্মকর্তা বেলাল আহমেদের সঞ্চালনায় এসময় এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ রবিউল ইসলাম, নেপাল কান্তি দেব, মোঃ লোকমান হোসেন, মাধবদী প্রেসক্লাবে সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারন সম্পাদক ফজলুল হক মিলন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস.এম ফরিদ রানাসহ সমিতির সাধারণ সদস্যরা।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ