• নরসিংদী
  • বুধবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

আইটির মাধ্যমে হাজার কোটি টাকা লুট করেছে আ’লীগ সরকার ড. মঈন খান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৫ এএম
আইটির মাধ্যমে হাজার কোটি টাকা লুট করেছে আ’লীগ সরকার ড. মঈন খান

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের কথা বলা হলেও জনগণের জন্য সেবা সহজ করা হয়নি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।।

বিগত ৪৫ বছরেও নিজের নামে তিনি নাম জারি করতে পারেননি জানিয়ে মঈন খান বলেন, সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটিও সহজ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জনগণের ভূমি সেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষে দেশব্যাপী এই ইলেক্ট্রিক সেবার মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান।

পরে ড. আব্দুল মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ