• নরসিংদী
  • রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

আলোকবালীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৬ পিএম
আলোকবালীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর চরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলোকবালী এএমসি হাইস্কুলের  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোঃ আবুল কাশেম, নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজ এর চেয়ারম্যান মমিনুল হক মমিন। শিক্ষক প্রতিনিধি আবু হানিফ সরকার।

বিদায় ও দোয়া অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে। তোমাদের হাত দিয়েই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।

তোমাদেরকে সেভাবেই গড়ে উঠতে হবে। আর গড়ে উঠতে যত বাধা বিঘ্নই আসুকনা কেন সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের বিদায় অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠান বলে আমরা মনে করি। কারণ তোমরা মহাসাগরের দিকে ধাবিত হচ্ছ।

জ্ঞানের মহাসাগর পাড়ি দিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌছতে পারলেই তোমাদের পরিচয়ে বাংলাদেশ নতুন মাত্রা লাভ করবে। বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোশে তিনি বলেন,আগামীতে স্কুলের নিয়মনীতিতে গাফিলতি পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মিজান মিয়া, হুমায়ূন কবির,শাহিন সরকার, অভিভাবকের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, আব্দুল জলিল মাষ্টার, শুক্কুর আলী মাষ্টার সহ আলোকবালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এবছর  আলোকবালী এ এম সি হাইস্কুল থেকে ৬৯জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন উক্ত বিদ্যালয়ের বাংলা শিক্ষক অনিক হোসেন।দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল মান্নান। নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজ এবং আলোকবালী ইউনিয়ন ছাত্র শিবিরের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ