• নরসিংদী
  • বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

প্রহেলিকা : রবিউল হাসান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩১ পিএম
প্রহেলিকা : রবিউল হাসান

অনন্তকাল দুঃখের নদী 

তপস্যার পরিধিতে বিমর্ষ।  

জোসনায় গাহন করে  
প্রেম আর ভালোবাসা।  
অবাক হয় রাত্রি —  
স্বপ্ন ভাঙার কষ্টে।

জীবন্ত পাপ খুঁজে নষ্ট নারী  
পিষ্ট হয় সংসার।  
দুঃখের বাতিঘর  
ক্রমে ম্লান হয়।  
একবার আকাশে,  
একবার মাটিতে।

রুদসীর মাঝে  
বৃষ্টির আনাগোনা।  
চোখের কোণে ম্লান শুকায় অশ্রু  
শতাব্দীর উষ্ণ বাতাসে।  
হৃদয় কোন্ঠিত হয়  
ঝরা ফুলের হতাশায়।

তবুও নগ্ন প্রেম  
হাতছানি দেয়  
সকাল-সন্ধ্যায়।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ