• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

কবি ও কথাসাহিত্যিক নুরুল ইসলাম নূরচানের ৯টি বই এখন বাজারে  


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৩ পিএম
কবি ও কথাসাহিত্যিক নুরুল ইসলাম নূরচানের ৯টি বই এখন বাজারে  
লেখক ও তাঁর প্রকাশিত বই

সাহিত্য ডেস্ক : বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক নুরুল ইসলাম নূরচানের এযাবৎ মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৯টি। যার মধ্যে রয়েছে গল্প, উপন্যাস, কবিতা এবং উক্তিসমগ্র।

স্বনামধন্য কবি ও কথাসাহিত্যিক নূরুল ইসলাম নূরচানের  ৪ টি, গল্পের বই, ২টি উপন্যাস, ২ টি কবিতা এবং উক্তিসমগ্র প্রকাশ হয়। এর মধ্যে 'জলতরঙ্গ ও নিঃশব্দ হাহাকার' নামে গল্পের বইটি প্রকাশনার অপেক্ষায় রয়েছে। আগামী একুশের বইমেলায় এটি প্রকাশিত হবে বলে জানা গেছে।

লেখক নূরুল ইসলাম নূরচানের প্রথম প্রকাশিত বই 'এরই নাম জীবন' বাস্তবধর্মীয় এই উপন্যাসটি ১৯৯৭ সালের মহান একুশে বইমেলা প্রকাশিত হয়। আর বইটি প্রকাশ করেন দেশ সাহিত্য প্রকাশন। পরবর্তীতে এই বইটি  আবার প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশনী। 

দীর্ঘ বিরতির পর  প্রকাশ পায় লেখকের দ্বিতীয় বই  'বাইশে মাঘ'  আমীর প্রকাশনীর ব্যানারে এই গল্পের বইটি প্রকাশিত ২০১০ সালের একুশে বইমেলায়। বইটি পাঠকদের কাছে ব্যাপক গ্রহযোগ্যতা পাওযায় পরবর্তীতে এই বইটি পূনরায  প্রকাশ করেছে রাতুলগ্রন্থ প্রকাশন। এর পরের বছর ২০১১ সালে একুশে বইমেলা প্রকাশ পায় লেখকের লেখা দ্বিতীয় উপন্যাস এবং তৃতীয় বই 'চেনাপৃথিবী অচেনা মানুষ'। বইটির প্রকাশনায় ছিলেন আমীর প্রকাশন।

আবারও দীর্ঘ একযুগের বেশী বিরতি দিয়ে লেখকের চতুর্থ 'হঠাৎ একদিন' গল্পের বইটি ২০২৪ সালের একুশের বইমেলা প্রকাশ পায়।  বইটির প্রকাশনায় ছিলেন উচ্ছ্বাস প্রকাশনী। একই বছর প্রতিবিম্ব প্রকাশন কবি ও কথাসাহিত্যিক নূরুল ইসলাম নূরচানের লেখা  'অবশেষে'  শিরোনামে পঞ্চম এই বইটি প্রকাশ করে। এটি একটি কবিতাগুচ্ছ।

২০২৫ সালে উচ্ছ্বাস প্রকাশনী লেখকের ষষ্ঠ বই এবং তৃতীয় গল্পের বই 'বকুলতলা' প্রকাশ করে। একই বছর উচ্ছ্বাস প্রকাশনী লেখকের 'পারু' শিরোনামে আরো একটি বই প্রকাশ করে। এই বইটি একটি কবিতাগুচ্ছ।

সর্বশেষ উচ্ছ্বাস প্রকাশনী চলতি ২০২৬ সালের একুশের বইমেলা জাতীয় পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত কবি ও লেখকের লেখা বই 'উক্তিসমগ্র' এবং "পারু" নামে দুটি বই প্রকাশ করে। লেখকের লেখা গল্পের বই 'জলতরঙ্গ ও নিঃশব্দ হাহাকার' শিরোনামে এই বইটি প্রকাশের প্রস্তুতি চলছে। এটি আগামী একুশে বইমেলায় প্রকাশ করবে উচ্ছ্বাস প্রকাশনী। ৩৬ বাংলাবাজার ঢাকা এই ঠিকানাস্থ উচ্ছ্বাস প্রকাশনী ৬টি বই প্রকাশ করেন।

 স্বনামধন্য লেখক ও কবির লেখা  সবগুলো বইই পেয়েছে ব্যাপক পাঠকপ্রিয়তা। সবগুলো বই rokomari.com এ পাওয়া যাচ্ছে। 

কবি ও কথাসাহিত্যিক নুরুল ইসলাম নূরচানের জন্ম ১৯৭৪ সালের ১ জানুয়ারি নরসিংদীর শিবপুর উপজেলার পেতিপলাশী গ্রামে। তাঁর বাবা প্রয়াত সামসুউদ্দিন ছিলেন একজন খাঁটি কৃষক, মা মরিয়ম বেগম ছিলেন গৃহিণী।

২০২৭ সাল পর্যন্ত গল্প, উপন্যাস, কবিতা এবং উক্তিসমগ্রসহ মোট ৯টি বই লিখেছেন নূরুল ইসলাম নূরচান। তার লেখা বইগুলোর মধ্যে ইতোমধ্যে বিভিন্ন প্রকাশনী মোট ৮ টি বই প্রকাশ করেছে। কেবল একটি মাত্র বই প্রকাশের অপেক্ষায় আছে। তার  সবগুলো বই ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।

নুরুল ইসলাম নুরচান বর্তমানে কবি ও কথাসাহিত্যিক হিসেবে পরিচিতি পেলে সাংবাদিকতার মাথ্যমে তিনি পেশাগত জীবন শুরু করেন সাংবাদিকতার মাধ্যমে।  তিনি শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। প্রবীণ এই সাংবাদিাক বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন।তিনি দেশের স্বনামধন্য দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি মাসিক সাহিত্য ম্যাগাজিন 'সময়ের খেয়া' ও "জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম" নামে দুটি পত্রিকা সম্পাদনা করছেন।

২০০৫ সালে শিবপুর প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। এরপর থেকে তিনি দুইবার সভাপতি ছিলেন। তাছাড়া নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সমন্বয়ক হিসেবে ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।

অন্যদিকে শিবপুর সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন ২০২৪ সাল থেকে।

সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৩, কবি খান মোহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার, বাংলাদেশ কবিসংসদ সাহিত্য পুরস্কার এবং আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার ২০১০ অর্জন করেছেন তিনি।

 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ