• নরসিংদী
  • বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

মাধবদী কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লি.র নির্বাচন সম্পন্ন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫১ পিএম
মাধবদী কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লি.র নির্বাচন সম্পন্ন

মকবুল হোসেন : নরসিংদীর মাধবদী কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লি.র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাপ্ত ভোটের ভিত্তিতে ও সর্বসম্মতিক্রমে এ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।   

নির্বাচন কমিটির সভাপতি ও নরসিংদী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল নিশ্চিত করা হয়।   ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আলমগী মনোহরপুর তন্তুবায় সমবায় সমিতি লিঃ-এর প্রতিনিধি জনাব আলহাজ্ব বেনজীর আহমেদ এবং সহ-সভাপতি পদে খড়িয়া তন্তুবায় সমবায় সমিতি লিঃ-এর প্রতিনিধি জনাব আনোয়ার হোসেন ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।   

এছাড়া সাধারণ সম্পাদক পদে বানিয়াদী তন্তুবায় সমবায় সমিতি লিঃ-এর প্রতিনিধি জনাব মো: আনোয়ার হোসেন সরাসরি ভোটে  নির্বাচিত হয়েছেন।   
ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন জোনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: জোন-০১: জনাব আব্দুল করিম (মিলকিপাড়া তন্তুবায় সমবায় সমিতি লিঃ)   জোন-০২: জনাব মোঃ নাছির উদ্দিন ভূঁইয়া (দক্ষিণ কাঠালিয়া তন্তুবায় সমবায় সমিতি লিঃ)   জোন-০৩: জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন (ঝিলপাড় তন্তুবায় সমবায় সমিতি লিঃ)   
জোন-০৪: জনাব মোঃ শফিউদ্দিন (আলগীাপাড়া তন্তুবায় সমবায় সমিতি লিঃ)   

জোন-০৫: জনাব মোঃ ফিরোজ মিয়া (পাথরপাড়া তন্তুবায় সমবায় সমিতি লিঃ)  । 
জোন-০৬: জনাব আবু বকর সিদ্দিক (কিছুমত বানিয়াদী তন্তুবায় সমবায় সমিতি লিঃ)   

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ ওবায়দুর রহমান এবং নরসিংদী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সদস্য মোহাম্মদ নূরুজ্জামান ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেন। নবনির্বাচিত কমিটিকে স্থানীয় সমবায়ীবৃন্দ ও শিল্পোদ্যোক্তারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ