হলধর দাস :: নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষার্থে এক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর আওতায় মঙ্গলবার
(২৪/২/২০২৬) এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নরসিংদী জেলা প্রশাসন।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে একজন ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। ফলে ধারা ৪(খ) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হওয়ায় ধারা ১৫(১) অনুযায়ী এক ব্যক্তিকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও ঘটনাস্থলে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দপূর্বক তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়, যাতে পুনরায় একই ধরনের অপরাধ সংঘটিত না করতে পারে।
উল্লেখ্য, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।
পরিবেশ ও জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত যে কোনো তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর, নরসিংদী সিনথিয়া হোসেন।