• নরসিংদী
  • সোমবার, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে সাহিত্যের সন্ধানে’র পরিচিত সভা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৪ পিএম
শিবপুরে সাহিত্যের সন্ধানে’র পরিচিত সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিবেদিত সংগঠন ‘সাহিত্যের সন্ধানে’-এর শিবপুর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বিকাল ৪টায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্যের প্রসারে স্থানীয় লেখক ও সংগঠকদের নিয়ে গঠিত নতুন এই কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। সংগঠনের শিবপুর উপজেলা কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হালিম ভূঞা।

​অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ‘সাহিত্যের সন্ধানে’-এর প্রতিষ্ঠাতা আসাদ সরকার।

​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির সভাপতি সৈয়দ মাহবুব তামিম ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোখন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের সহকারী অধ্যাপক খাদেম রসুল সরকার।

​পরিচিতি সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিন, প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচান, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান ভূঁইয়া, খন্দকার মতিউর রহমান (বাতেন মাস্টার), জাহিদ ভূঁইয়া, আব্দুল বাশার খান, খন্দকার হুমায়ুন রহমান শাহীন, খন্দকার সোহেল, জাকির হোসেন ফকির, আমজাদ হোসেন ফকিরসহ নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্যের চর্চা ও চর্চার প্রসারে ‘সাহিত্যের সন্ধানে’ একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। শিবপুর উপজেলা কমিটি এই ধারাবাহিকতাকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ