মকবুল হোসেন : সোমবার জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন সম্পন্ন হয়েছে। দুপুর ২ ঘটিকায় ফাউন্ডেশন সংলগ্ন মাঠে ‘আজকে আপনি আমার মেহমান’ এই স্লোগানকে সামনে রেখে ‘এক বেলার মেহমানদারী’ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাকির হোসেন ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন মুক্তাদিন ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস এর পরিচালক মোঃ মোহাইমিন ভূইয়া, মাধবদী কলেজের সাবেক প্রফেসর মোঃ ইসমাইল ভূঁইয়া, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, দীপ্ত টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক মিলন প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের নিন্ম আয়ের হতদরিদ্র মানুষকে আপ্যায়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ মেহমানদারীর আয়োজন করা হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে দুপুরের এই মধ্যাহ্নভোজে অসংখ্য মানুষ অংশ নেন। খাবার শেষে আগত সকল মেহমানদের যাতাযাত খরচ হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।