• নরসিংদী
  • মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

জননী সুপার হোমের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২০ পিএম
জননী সুপার হোমের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল 

স্টাফ রিপোর্ট : জননী সুপার হোম  ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান রবিবার (২৮ জুন) জননী সুপার হোম এর হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জননী সুপার হোম কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের সহকারী অধ্যাপক খাদেম রসুল সরকার, সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি ও ছড়াকার আসাদ সরকার, জননী সুপার হোম এর পরিচালক আরিফা সুলতানা।

সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক  জনাব মো: মাজহারুল ইসলাম 
সঞ্চালনায় ছিলেন সাবিকুন নাহার, নরসিংদী সরকারি কলেজের একাউন্টটিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। 

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ