• নরসিংদী
  • বুধবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে দুই শিক্ষককে অব্যাহতি প্রদান 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৩ পিএম
শিবপুরে দুই শিক্ষককে অব্যাহতি প্রদান 
অভিযুক্ত সহকারী শিক্ষক মো. শরীফ মিয়া

স্টাফ রিপোর্ট : এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, অহেতুক ধমকানো, পরীক্ষা চলাকালীন সময়ে অকারণে বেঞ্চ নাড়াচাড়া করা, পরীক্ষার্থীদের গাঁ ঘেঁষে দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকা, খাতা স্বাক্ষরে দীর্ঘ সময় নেওয়া, কথায় কথায় বহিষ্কার, সাইলেন বহিষ্কারের ভয় দেখানো, পরীক্ষার শুরু থেকে শেষ সময় পর্যন্ত  পরীক্ষার্থীদের ভয় ও মানষিক চাপে রাখার অভিযোগে দুই শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে। অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (রসায়ন), মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাও গ্রামের মো. তোফাজ্জল ভূঁইয়ার ছেলে মো. শরীফ মিয়া ও একই স্কুলের সহকারী শিক্ষক মো. শরীফুল ইসলাম (গণিত)।

এ বিষয়ে প্রথমে পরীক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে কয়েকজন অভিভাবক কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আবুল বাশার দুলালের নিকট অভিযোগ করেন। অভিযোগের রেজাল্ট না পেয়ে ৩ মে গণিত পরীক্ষা শুরু হওয়ার পূর্বে  চারজন প্রধান শিক্ষক কেন্দ্রের হল সুপার রাখাল চন্দ্র দাসের নিকট উল্লেখিত বিষয়ে অভিযোগ করেন। গণিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা হল থেকে কেঁদে কেঁদে বের হয়ে তাদের অভিভাবকদের নিকট শিক্ষককের বিরুদ্ধে একই অভিযোগ করেন।

এ সময়  ৮/১০ জন অভিভাবক পরীক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের অফিসে গিয়ে কেন্দ্রের ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিবের নিকট  উল্লেখিত অভিযোগ করেন। একই দিন বিকেলে কক্ষ পরিদর্শক, কেন্দ্র সচিব, হল সুপারের বিরুদ্ধে  একজন অভিভাবক শিবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে দুই জন শিক্ষককে ৫ মে থেকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অভিযোগ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ