• নরসিংদী
  • বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

গেজেটভুক্ত হয়েও অধ্যক্ষ পদে বহাল থাকায় মোহাম্মদ আবু তালেব সংবর্ধিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম
গেজেটভুক্ত হয়েও অধ্যক্ষ পদে বহাল থাকায় মোহাম্মদ আবু তালেব সংবর্ধিত 

হলধর দাস : ২৭তম বিসিএস গেজেটেড হয়েও সরকারি চাকরিতে যোগদান না করে শিক্ষকতায় বহাল থাকার সিদ্ধান্ত নেয়ায় নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন করেছেন কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ পরিবার। 

এতে প্রধান অতিথি ছিলেন সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ইলিয়াস আলী ভূঞা। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম। 

বৃহস্পতিবার ইন্সটিটিউটের আঙ্গিনায় সহকারী প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রাশেদুল আলম,সিনিয়র শিক্ষক 
আকলিমা আক্তার, সহকারী শিক্ষক (ইংরেজি) অহিদুজ্জামান অপু,সিনিয়র শিক্ষক মো: সাইফুল্লাহ, সিনিয়র শিক্ষক বশীর আহমদ খান,
সিনিয়র শিক্ষক হিরু মিয়া,সিনিয়র শিক্ষক তপন কুমার আচার্য প্রমুখ। স্যারকে ফুল, ক্র্যাস্ট ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি,বিশেষ অতিথি ও প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অবিভাবকবৃন্দ। পরে বই উৎসবে
শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ