• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৬ পিএম
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটি ঢাকা কলেজ ইউনিটের আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এক ভিন্নধর্মী ও আকর্ষণীয় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ টেনিস গ্রাউন্ডে। ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বেলা ১১ ঘটিকায় খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের মান্যবর অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস। খেলাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি এর সম্মানিত সভাপতি এস এম ফেরদৌস আলম এবং, সাধারণ সম্পাদক ব্যারিস্টার সীমা ইকবাল। সভাপতিত্ব করেন  দোষ ফর ইনক্লুসিভ সোসাইটি ঢাকা কলেজ ইউনিটের আহ্বায়ক মোঃ ওয়াদুদুর রহমান রাহুল।

এছাড়াও ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং সম্মানিত শিক্ষক থেকে শুরু করে কলেজের সাধারণ শিক্ষার্থী অভিভাবক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন। খেলাটিতে টিম লুই   ব্রেইল এবং টিম হেলেন কেলার এই দুটি দল অংশ নেয়। এতে টিম হেলেন টেলার ৭ উইকেটে জয়লাভ করে। ঢাকা কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক বৃন্দ এবং ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা কলেজ শিক্ষক পরিষদ দুটি দলকে ১৫০০০ টাকা প্রাইজ মানি এবং ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ১০ হাজার টাকা প্রাইজ মানি পুরস্কার প্রদান করেন। 
 

ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় কলেজ ও প্রত্যন্ত অঞ্চলে তাদের শাখা অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২৩ সাল হতে ঢাকা কলেজে ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটির কার্যক্রম চলমান রয়েছে। ডি আই এস ঢাকা কলেজ ইউনিটের অর্থায়নে বিগত দিনগুলোতে চিকিৎসা সচেতনতা ও সামগ্রী বিতরণ, স্মার্টফোন বিতরণ, এবং শিক্ষা সহায়তার মত আরো নানাবিধ কর্মকান্ড পরিচালনা করেছে। বর্তমানে একীভূত শিক্ষাঙ্গন তৈরিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নেও কাজ অব্যাহত রেখেছে। ডি আই এস ঢাকা কলেজ ইউনিট এর আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ ও একটি মনো মুগ্ধকর প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজনের অর্থায়ন ও সার্বিক সহযোগিতা করেছে ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটিস।

 

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ