ক্রীড়া প্রতিবেদক : নরসিংদী আইডিয়াল হাই স্কুলের আয়োজনে নরসিংদী স্টেডিয়ামে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখা চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় নরসিংদী স্টেডিয়ামে নরসিংদী আইডিয়াল হাই স্কুলের নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখা বনাম বিজ্ঞান শাখার মধ্যে ৯০ মিনিটের ফুটবল খেলায় প্রথমার্ধের ২৫ মিনিটে ব্যবসা শাখার আরিফের গোলে এগিয়ে থাকে। খেলার দ্বিতীয়ার্ধে ৭ মিনিটে এবং ২০ মিনিটে আরিফ আরও ২টি গোল করে হ্যাট্রিক করেন। বিজ্ঞান শাখার সীমান্ত ২৪ মিনিটে প্রথম এবং ৩৫ মিনিটে ২য় গোলটি করেন।
পরবর্তীতে ৪২ মিনিটে ব্যবসায় শাখার সিয়ামের আরেকটি গোলে ৪---২ গোলের ব্যবধানে বিজ্ঞান শাখাকে হারিয়ে ব্যবসায় শিক্ষা শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির সহসভাপতি সাংবাদিক হলধর দাস, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরে আলম খান। এসময় শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, শিক্ষক দিলীপ দেবনাথ, শিপন মিয়া, রাজন, আঃ কাদির।
রেফারির দায়িত্ব পালন করেন মনজিল এ মিল্লাত । সহকারী রেফারির দায়িত্বে ছিলেন মানাফ, মাহিন ও ইয়াসিন।
ব্যবসায় শাখার খেলোয়াড়বৃন্দ : সামিউল (অধিনায়ক), ইশরাক, আদিত্য, তমাল, সিয়াম, হাসান,আরিফ, মাহি,শুভ, রাহাত, ইফাদ ও ফরহাদ।
বিজ্ঞান শাখার খেলোয়াড়বৃন্দঃ সামি (অধিনায়ক ও গোলরক্ষক), জীবন, দিগন্ত, সীমান্ত, নিজাম, ঈশান, জিসান,ইয়ামিন, অভি,শাহ আলী, মেহেদী ও ফাহিম।