• নরসিংদী
  • রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত ইউপি সদস্য আটক


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৩ পিএম
নরসিংদীতে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত ইউপি সদস্য আটক

স্টাফ রিপোর্টার : নরসিংদীতে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত এক ইউপি সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার (১ মার্চ) নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। 

আটককৃত ইউপি সদস্য মো.খলিলুর রহমান নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত রফিক মুন্সি ছেলে। সে চিনিশপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য। 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি এ আর এম আল মামুন জানায়,আটককৃত খলিল মেম্বার এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে সে মাদক মামলায় গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে মাদক মামলা, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ অপরাধী ১৪/১৫ টি মামলা রয়েছে। তাছাড়া একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা আছে। বেশ কয়েকদিন যাবত পুলিশ তাকে খুঁজছিল। আজ সে পুলিশের হাতে আসে।

 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ