মকবুল হোসেন : নরসিংদী জেলার মাধবদীর শেখেরচরে আলভী ক্যাফের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর সদর উপজেলার সেখেরচর যুবনগর আলভী ক্যাফের যাত্রা শুরু হয়। নরসিংদী ও মাধবদীর মানুষ ভ্রমণ পিপাসু ও ভোজন প্রিয়। সেই চিন্তাকে সামনে রেখে আন্তর্জাতিকমানের মানসম্মত কফি এই এলাকার ভোজন প্রিয় মানুষের কাছে উপস্থাপনের লক্ষ্যে ক্যাফেটি চালু করার কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক এনসিসিআই সাবেক পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদীর বিশিষ্ট শিল্পপতি নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট সি আইপি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক সেলিম আহমেদ , শাহীন আহমেদ, বিশিষ্ট রাজনৈতিক নেতা ডাকসুর সাবেক সদস্য শাহানশাহ খন্দকার সোহেল, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, নরসিংদী জেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম, নরসিংদী জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি নাসির উদ্দিন(ভিপি নাসির), ক্যাফেটি একটি পরিপূর্ণ রেস্টুরেন্ট। এখানে পাওয়া যাবে জুস, কেক, পিজ্জা, বিভিন্ন পানীয়, ফাস্ট ফুড আইটেম, সুপ, সামুদ্রিক মাছের আইটেমসহ রেস্টুরেন্টের সকল প্রকার আইটেম।