• নরসিংদী
  • মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ওয়ার্ড মিনিং প্রতিযোগিতা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২৬ এএম
নরসিংদী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ওয়ার্ড মিনিং প্রতিযোগিতা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্ট : নরসিংদী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত Word meaning competition  নরসিংদী প্রেস ক্লাবে আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তামিম আবু বকর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম,চেয়ারম্যানঃ আল মদিনা কনস্ট্রাকশন এন্ড বিল্ডার্স। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজের অধ্যক্ষ এস এম নুরুল আমিন, নরসিংদী উদয়ন কলেজে অধ্যক্ষ হাবিবুর রহমান অনিক।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠা প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দীন। নরসিংদী আদর্শ স্কুলের ব্যতিক্রম আয়োজন ইংলিশ ওয়ার্ড মিনিং প্রতিযোগিতা। বক্তৃতারা বলে নরসিংদী আদর্শ স্কুল ব্যতিত আর কোথাও এমন অনুষ্ঠান লক্ষ্য করা যায়নি।  বর্তমান যুগে ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। ইংলিশ স্পোকেন শিখার ক্ষেত্রে ইংরেজি শব্দের অর্থ অধিক গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতে ছাত্র ছাত্রী সহজে ইংরেজিতে কথা বলতে পারবে।

 উক্ত প্রতিযোগিতায় মোট ৬০ ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। এতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নিধারণ করা হয়। অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে দেশাত্মবোধক গান ইসলামি সংগীত পরিবেশন করা হয়। 
 

সঞ্চালনায় ছিলেন কবি ও ছড়াকার সাহিত্যের সন্ধানে প্রতিষ্ঠাতা নরসিংদী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক এবং উপাধাক্ষ্য আসাদ সরকার

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ