স্টাফ রিপোর্ট : নরসিংদীর শিবপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ৪ আগস্ট) সকালে শিবপুর উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই গিতা পাঠ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি মোছা. ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।
শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও শিবপুর উপজেলা হিন্দু মহাজোট এর সাধারণ সম্পাদক রাজন রায় এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি কেশব দে, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মন, প্রিথম দাস রনি, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শুভযাত্রা বের হয়।