• নরসিংদী
  • রবিবার, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালট পেপারে : জানালেন ইসি সচিব


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৪৭ পিএম
জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালট পেপারে : জানালেন ইসি সচিব
স্বচ্ছ ব্যালটবাক্স। ছবি : সংগৃহীত

জাগো নরসিংদী ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে ও স্বচ্ছ ব্যালটবাক্সের মাধ্যমে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৭তম সভা শেষে সাংবাদিকদের একথা জানান ইসি সচিব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসির কর্মপরিকল্পনায় সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলা হয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন্য প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা প্রয়োজন। সেই টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় এই টাকা দিতে অপারগতা প্রকাশ করেছে। যেহেতু সবগুলো ইভিএমই মেরামত করতে হবে সে পরিমাণ অর্থ নির্বাচন কমিশনের কাছে নেই। এ ছাড়া এটি সময়সাপেক্ষ ব্যাপার।’

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অপর ৪ কমিশনার উপস্থিত ছিলেন।

এসময় ৫ সিটি কর্পোরেশন নির্বাচন, সংসদ নির্বাচনে ইভিএম-এর ব্যবহার, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।

সূত্র : বাসস

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ