• নরসিংদী
  • রবিবার, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর বৌয়াকুড় সার্বজনীন দুর্গাবাড়ি মন্দিরের নতুন কমিটি গঠন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৯ পিএম
নরসিংদীর বৌয়াকুড় সার্বজনীন দুর্গাবাড়ি মন্দিরের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :  নরসিংদীর ঐতিহ্যবাহী বৌয়াকুড় সার্বজনীন দুর্গাবাড়ী মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। চলতি মাসের ২৩ আগস্ট (রবিবার) মন্দিরের উপদেষ্টা পরিষদ ও গ্রামবাসীর উপস্থিতিতে সেন্টু দাসকে সভাপতি, সবুজ দাসকে সাধারণ সম্পাদক এবং টুটুল দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিকে মন্দিরের সার্বিক কার্যক্রম পরিচালনা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশ বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শ্যামল দাস, সহ সভাপতি পরিমল দাস, কানাই দাস, ননী গোপাল দাস, স্বপন দাস, সনদ দাস, রিপন দাস, লিটন দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন দাস, সহ-সাধারণ সম্পাদক পলাশ দাস, জেনিস দাস, কোষাধক্ষ্য দিলিপ বিহারী, সহ-কোষাধক্ষ্য নিপেন্দ্র দাস, উদয় দাস, সহ-সাংগঠনিক সম্পাদক দিপু দাস, দপ্তর সম্পাদক রুবেল দাস, সহ-দপ্তর সম্পাদক নিক্কন সাহা, প্রচার প্রকাশনা সম্পাদক বিচিত্র দাস, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক সুজন দাস, পংকজ দাস, সমাজকল্যাণ সম্পাদক তপন দাস, সহ-সমাজকল্যাণ সম্পাদক গৌতম বর্মন, পূজা ও ধর্মীয় বিষয়ক সম্পাদক মিঠুন বর্মন, সহ-পূজা ও ধর্মীয় বিষয়ক সম্পাদক নয়ন দাস, যুব ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিতুল সূত্রধর, সহ-যুব ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মৃদুল দাস, পিয়াস দাস, প্রিতম দাস, মন্দির রক্ষণাবেক্ষণ সম্পাদক রানা ঘোষ, সহ-মন্দির রক্ষণাবেক্ষণ সম্পাদক পল্টু দাস, অপূর্ব বর্মন, পার্থ দাস, আপ্যায়ন ও অতিথি সেবা সম্পাদক নয়ন দাস, সহ-আপ্যায়ন ও অতিথি সেবা সম্পাদক সীমান্ত দাস, অভয় দাস, সদস্য সানি চন্দ্র দাস, পল্টন চন্দ্র দাস প্রমুখ।

কমিটি গঠনকালে মন্দিরের প্রধান উপদেষ্টা হারুন অর রশিদ, উপদেষ্টা মাখন দাসসহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মন্দিরের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জানা গেছে, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত বৌয়াকুড় সার্বজনীন দুর্গাবাড়ী মন্দিরটি দীর্ঘদিন ধরে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পূজা-পার্বণ ও সামাজিক আয়োজনকে কেন্দ্র করে প্রতিবছর মন্দির প্রাঙ্গণে স্থানীয়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ন রাখা, বিভিন্ন পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি মন্দিরের উন্নয়ন ও আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

স্থানীয়দের আশা, বৌয়াকুড় সার্বজনীন দুর্গাবাড়ী মন্দিরটি নরসিংদীর অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে এই মন্দিরের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও বেগবান হবে এবং ঐতিহ্যবাহী এই মন্দিরের সুনাম ও কার্যক্রম আরও বিস্তৃত হবে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ