মাধবদী প্রতিনিধি: নরসিংদীর: মাধবদী কোতালিরচরে চাঁদা না পেয়ে সুশান্ত টেক্সটাইলের নির্মানাধীন ওয়াল ভাংচুরের অভিযোগ উঠেছে। সুশান্ত টেক্সটাইলের মালিক বিকাশ চন্দ্র সাহা এবিষয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়া নরসিংদী জেলা প্রশাসক বরাবরও বিষয়টি অবগত করে একটি অভিযোগ করেন এই ব্যবসায়ী।
বিকাশ চন্দ্র সাহা অভিযোগে উল্লেখ করেন, নরসিংদীর মাধবদী কোতায়ালিরচর গ্রামের হযরত আলী , মোঃ শাহীন, রাহুল মিয়া এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয়-ভিতী ও হুমকী ধামকী দিয়া জোর পূর্বক টাকা আদায় করিয়া নেওয়ার পায়তারা করে। টাকা দিতে অস্বীকার করিলে মারপিট করে ও প্রান নাশের হুমকী দিয়া জোর পূর্বক টাকা আদায় করে। বিবাদীগনের আইন বিরোধী কর্মকান্ডে এলাকাবাসী সর্বদা আতংকিত অবস্থায় থাকে। আমাদের এলাকাবাসী স্থানীয় লোকজন বাড়ী ঘর নির্মান করিতে গেলে বিবাদীগন আসিয়া চাঁদার টাকা দাবী করে। চাঁদা না দিলে বাড়ি-ঘর নির্মান কাজ বন্ধ করিয়া অথবা ভাংচুর করিয়া টাকা আদায় করে। বিবাদীগনের হুমকি অব্যহত থাকায় তাহাদের বিরুদ্ধে কেহ আইনগত ব্যবস্থা গ্রহন করিতে ভয় পায়।
গত ০৫ আগষ্ট ২০২৪ইং পরবর্তী সময়ে বিবাদীগন কোতয়ালিরচর এলাকার আমার একটি শিল্প কারখানায় তালা বন্ধ করিয়া দিয়া আমার নিকট টাকা দাবী করিয়াছিল। উক্ত বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহন করিলে বিবাদীগন ও এলাকার স্থানীয় গন্য-মান্য লোকজন উপস্থিত থাকিয়া আমার সহিত আপোষ মিমাংসা করাইয়া দেয়। উক্ত বিষয়কে কেন্দ্র করিয়া বিবাদীগন পূর্ব হইতে আমার সহিত শত্রুতা পোষন করিয়া আসিতেছে।
পূর্ব শত্রুতার জের ধরিয়া বিবাদীগন আমার ক্ষতি সাধন করার ও বিভিন্ন কৌশলে আমার নিকট হইতে টাকা আদায় করার পায়তারা করে। মাধবদী থানাধীন কোতয়ালীরচর মৌজাস্থিত আমার নতুন একটি শিল্প প্রতিষ্ঠান করার উদ্দেশ্যে আমার নিজ জমিতে মাটি ভারাট কাজ করার জন্য পার্শ্ববর্তী নিচু জমিতে গাইড ওয়াল নির্মান কাজ করিয়াছি।
উক্ত বিষয়কে কেন্দ্র করিয়া পূর্ব শত্রুতার জের ধরিয়া গত ১২/০৯/২০২৬ ইং তারিখে বিবাদীগন আমার জমিতে অনধিকার প্রবেশ করিয়া পাকা গাইড দেয়ালটি ভাংচুর করিয়া প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি সাধন করিয়াছে এবং চাঁদার টাকা না দেওয়া পর্যন্ত আমার কাজ বন্ধ থাকিবে বলিয়া হুমকি প্রদান করিয়াছে।