• নরসিংদী
  • শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ১৮ কেজি গাঁজা, ১ টি ট্রাক ও ৫০ পিস ইয়াবাসহ ২৬ জন আটক


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪১ পিএম
নরসিংদীতে ১৮ কেজি গাঁজা, ১ টি ট্রাক ও ৫০ পিস ইয়াবাসহ ২৬ জন আটক

এম ওবায়েদুল কবীর: নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ০১ টি ট্রাক ও ৫০ পিস ইয়াবা উদ্ধার সহ -০৩ জন এবং বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে আটক করা হয়। 

সোমবার (১০ অক্টোবর) বিকাল ৪ টায় পলাশ থানার বাইপাস এলাকা থেকে ১৮ কেজি গাঁজা ও ১ টি ট্রাকসহ ২ জনকে আটক করেন। আটককৃতরা হলেন মো. ফারুক (৪০), মো. শাহিন মিয়া (৫৫)।

একই দিনে পলাশ থানা পুলিশ রাত ১১টায় পলাশ থানার বাঘেরপাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম ভূইয়া (২৫) নামক ১ জনকে আটক করেন।  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন জানান, জেলা পুলিশের অন্যান্য ইউনিট বিভিন্ন অপরাধে আরও ২৩ জনকে আটক করেছেন। উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ মোট ৩৮ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করেছেন।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিট নিয়মিত মামলার রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।  নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ