• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:২৬ পিএম
জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে
লোগো

জাগো নরসিংদী ডেস্ক : এবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আগামী ২ বা ৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

গত দুই বছর করোনা মহামারির কারণে  রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজন করা সম্ভব হয়নি। এর পরিবর্তে দুই বছর ধরে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া ভালো না থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। 

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ