• নরসিংদী
  • বুধবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৮ পিএম
শিবপুরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

স্টাফ রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলার পক্ষ থেকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাওছার ও ভাইস চেয়ারম্যান আঃ রহমান ভূইয়া।

৩ এপ্রিল রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় জামায়াতে ইসলামীর শিবপুর উপজেলা কার্যালয়ে মাসিক রোকন বৈঠকে এ ঘোষনা দেন নরসিংদী জেলা জামায়াতের নির্বাচন পরিচালনা বিভাগের প্রধান জনাব সাইয়্যেদুজ্জামান।

তার আগে গত ২৪ মার্চ শিবপুর উপজেলার সকল রোকন,ইউনিয়ন সভাপতি,সেক্রেটারী,ইউনিয়ন টিম সদস্য,ওয়ার্ড সভাপতি, সেক্রেটারী,মহিলা জামায়াতের রোকন,টিম সদস্য,মহিলা ইউনিটের সভাপতি,সেক্রেটারী,ছাত্র শিবিরের সাথী,সদস্য ও ছাত্রী সংস্থার দায়িত্বশীলদের সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। উক্ত ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জনাব মাও: মোস্তাফিজুর রহমান কাওছার ও ভাইস চেয়ারম্যা পদে জনাব আব্দুর রহমান ভূইয়া নির্বাচিত হন।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ