• নরসিংদী
  • মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৭ এএম
ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার

স্টাফ রিপোর্টার : 'তোমার ভাষা জ্ঞান যত জাগতিক জ্ঞানও তত বৃদ্ধি পাবে" এই প্রতিপাদ্য নিয়ে ইংরেজিতে কথা বলার জন্য অনুপ্রাণিত করতে নরসিংদী  ইন্ডিপেন্ডেন্ট কলেজ (এনআইসি) ইংরেজি ভাষা ক্লাবের উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ)  নরসিংদী  ইন্ডিপেন্ডেন্ট কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনার কলেজের ভাষা ক্লাবের সদস্য ও ইংরেজি বিভাগের শিক্ষকরা অংশ নেয়।

জুনায়েদের উপস্থাপনায় সেমিনারের বিশেষত্ব ছিল, এতে কেউ সভাপতিত্ব, ছিলনা কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথি।

'দুর্নীতি জাতীয় উন্নয়নের পথে একটি বড় বাধা। দুর্নীতি দূর না করে কোন জাতি তার গন্তব্যে পৌঁছাতে পারে না। দুর্নীতি কীভাবে একটি দেশকে প্রভাবিত করে সেটাই ছিল সেমিনারের মূল আলোচ্য বিষয়।

এনআইসি ইংরেজি ভাষা ক্লাব আয়োজিত সেমিনারে আলোচনা করেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনীষা মণ্ডল, প্রভাষক রায়হান মিয়া, 

প্রভাষক সুমিত দাস। এসময় এনআইসি ইংরেজি ভাষা ক্লাব সম্পর্কে অনুভূতি শেয়ার করেন ইংরেজি বিভাগের প্রভাষক এনামুল হক,৷ 

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। 

এর আগে তিনি তার বক্তব্যে বলেন, আমরা বাঙালি, আমাদের মুখের ভাষা বাংলা। আমরা আমাদের ভাষা যত বেশি আয়ত্ত করতে পারব অন্য সে ভাষা ততদ্রুত আয়ত্ত করা যাবে। ইংরেজি এটি আন্তর্জাতিক ভাষা। ইংরেজি ভাষা শিক্ষা বা জ্ঞান লাভের প্রয়োজনিয়তা রয়েছে। তবে বাংলা ভাষাকে বাদ দিয়ে নয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। তাই আজ থেকে ইংরেজিতে কথা বলাতে অনুপ্রাণিত হবেন।

ডঃ মশিউর রহমান মৃধা দেশ সেরা একজন শিক্ষাবিদ। তিনি ২০১৯ সালে ঢাকা বিভাগের সেরা অধ্যক্ষ নির্বাচিত হন। তিনি সর্ব মহলে শিক্ষার জাদুকর হিসেবে পরিচিত। তিনি স্বপ্ন দেখেন হিন্দি ইন্ডিপেন্ডেন্ট কলেজ দেশ ছাড়া কলেজে স্বীকৃতি পাবে।

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ