স্টাফ রিপোর্ট : শুক্রবার (২১ আগস্ট) নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শিবপুর, মনোহরদী ও বেলাব থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ১৯ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এসব অভিযানে মোট ৭৩০৪ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৮ বোতল এস্কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৬৬,৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
শিবপুর থানা: শিবপুর থানার বিভিন্ন স্থানে পরিচালিত সফল অভিযানে ৫ জন গ্রেফতার ও ৫ জন পলাতকসহ ১০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৪০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৮ বোতল এস্কাফ সিরাপ এবং নগদ ৪৩,০৮০ টাকা।
গ্রেফতারকৃত আসামিরা হলো- ১/ আছমা বেগম (৩৫),২/ মোঃ আমজাদ হোসেন মুন্সি (৫০), ৩/তানভীর মোল্লা (৩৬), ৪/ শফিকুল ইসলাম দেওয়ান (৪২) এবং ৫/ মোহাম্মদ আলী (৬৫)।
পলাতক আসামি: ১/ মজিবুল্লাহ (৩২),২/ সুমন মিয়া (৩৫),৩/ লিমা (২৫), ৪/ মাসুদ মিয়া (৪০) ও ৫/ রাসেল (৩৫)।
মনোহরদী থানা: মনোহরদী থানা পুলিশ পৃথক ৩টি অভিযান চালিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে মাদক মামলায় ৯ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৩ জনকে গ্রেফতার করা হয়। এসব অভিযানে সর্বমোট ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বেলাব থানা: বেলাব থানার বিন্নাবাইদ ও নারায়ণপুর ইউনিয়নে পরিচালিত বিশেষ অভিযানে ৫৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২৩,৮৯০ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বিন্নাবাইদ ইউনিয়নের বিরকান্দা গ্রাম থেকে ২৪ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ এক নারী এবং নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দি গ্রাম থেকে ৫৪৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ অন্য এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।