স্টাফ রিপোর্ট : নরসিংদীর শিবপুরে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি আলহাজ্ব মনজুর এলাহী।
চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শিবপুর, নরসিংদীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার এবং নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মো. তোফাজ্জল হোসেন প্রফেসর আবদুল হালিম।
চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শিবপুর, নরসিংদীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন ভূঞার সভাপতিত্বে এসময় আরও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।