• নরসিংদী
  • মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ;   ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ৮ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৯ পিএম
নরসিংদীতে ৮ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে দুই মাদক ব্যবসায়ী গোয়েন্দা পুলিশের হাতে আটক হলো। এসময় তাদের কাছ থেকে ৮কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা বিক্রির সময় তাদের দুজনকে গ্রেফতার  করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলো, নরসিংদীর রায়পুরা থানার মেথিকান্দা এলাকার আব্বাস আলীর ছেলে জহিরুল ইসলাম জহির (২৬) ও ঢাকা জেলার ধামরাই থানার শুয়াপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে রোমান (২৩)।

শুক্রবার (১৫ এপ্রিল) রাতে নরসিংদী সদর থানার সাহেপ্রতাপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ গনি জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে ৮ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।'

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ