• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে হামদ নাত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৪২ এএম
শিবপুরে হামদ নাত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট:

নরসিংদীর শিবপুরে সাহিত্যের সন্ধানে ও সালাম সাইন আর্ট স্কুলের উদ্যোগে হামদ নাত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারী মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানে সংগঠনের প্রতিষ্ঠাতা, কবি ও ছড়াকার আসাদ সরকার, শিবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খান, শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচান,  কবি আনোয়ার হোসেন, স্বভাব কবি নুরুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী আদর্শ স্কুল এন্ড কলেজের পরিচালক শাহাদাত হোসেন শাওন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি প্রশিক্ষক মু. জসীম উদ্দিন। 

পরে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়। 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ