• নরসিংদী
  • শুক্রবার, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সহকারী প্রধান শিক্ষক 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১০ পিএম
শিবপুরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সহকারী প্রধান শিক্ষক 

স্টাফ রিপোর্ট : নরসিংদীর শিবপুরে গলায় ফাঁস দিয়ে মো. বিল্লাল হোসাইন (৪৯) নামের এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন। ১৮ জুন বৃহস্পতিবার  সকাল সাড়ে ৯ টার দিকে কলেজ গেইট ওই স্কুল সংলগ্ন বিল্লাল হোসেনের ভাড়া বাসায় সিলিং ফ্যানে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার এসআই মামুন ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর। 

নিহত বিল্লাল হোসাইন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দড়িখোজেখানি গ্রামের মৃত মো. হাসান আলীর ছেলে। তিনি  শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ২০০৬ সালে  সহকারি প্রধান শিক্ষক পদে যোগদান করেছিলেন। বিদ্যালয়ে তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। তাঁর দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী রয়েছেন। 

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা  জানান, বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী রুমা বেগম তার মেয়ে মরিয়মকে বাসার নিকটে বিদ্যালয়ে দিয়ে বাসায় এসে দেখেন তাদের থাকার ঘরের দরজা বন্ধ। ডাকাডাকির পর দরজা না খোলায় তিনি ডাক চিৎকার করতে থাকেন। এসময় আশপাশের লোকজন দৌড়ে এসে দরজা ভেঙে ভিতরে ডুকে দেখেন সিলিং ফ্যানে দড়ি দিয়ে মো. বিল্লাল হোসাইন ফাঁস নিয়েছেন।বিষয়টি সাথে সাথে পুলিশকে জানালে, পুলিশ এসে সিলিং ফ্যান থেকে তার মরদেহ নামায় এবং লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়। 

নিহতের মেয়ে, মরিয়ম বেগম জানান, বাসার কাছেই তাদের স্কুল। মা এসে তাকে স্কুলে দিয়ে যায়। আমি আমার বাবাকে বলে স্কুলে এসেছি। মা বাসায় যেতেই খবর পাই, আব্বা মারা গেছেন। আমি বাসায় গিয়ে বাবাকে জীবিত পায়নি। নিহতের স্ত্রী, রুমা বেগম জানান, মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখি, রুমের দরজা বন্ধ। ডাকাডাকি করে দরজা খুলতে না পেরে আমি ডাক চিৎকার করতে থাকি। পরে লোকজন এসে দরজা ভেঙে ভিতরে ডুকে দেখি আমার স্বামী সিলিং  ফ্যানে দড়ি দিয়ে ফাঁস নিয়েছেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ নিয়ে যায়। 

শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. রিফাত মিয়া জানান, স্যার আমাদের ইংরেজি পড়াতেন।স্যার অত্যন্ত ভালো ছিলেন। স্যারের মৃত্যুতে আমরা বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও অভিভাবকগন মর্মাহত, ব্যথিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর জানান, তিনি বিদ্যালয়ের এসেই খবর পান, তার সহকর্মী সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন আত্মহত্যা করেছেন।আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মর্মাহত হই।তাঁর এমন মৃত্যুতে আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী অভিভাবকগন মর্মাহত। আমরা ভালো একজন শিক্ষককে হারালাম। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। বিল্লাল হোসেন একজন ভালো শিক্ষক ছিলেন।তাঁর মৃত্যুতে আমরা মর্মাহত। 

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সাথে আত্মহত্যায় ব্যবহ্রত দড়ি ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছেন এখনই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চিরকুটের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কিছু বলতে অস্বীকৃতি জানান। 

 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ