• নরসিংদী
  • বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ভূমিকম্প অনুভূত : উৎপত্তিস্থল শিবপুর


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৪ পিএম
নরসিংদীতে ভূমিকম্প অনুভূত : উৎপত্তিস্থল শিবপুর
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৩৬ কিলোমিটার গভীরে।

নরসিংদীতে সাম্প্রতিক সময়ে একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে চলতি বছরের ১৭ আগস্ট এ জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ০ এবং উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর শিবপুর।

এরও আগে গত ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ