• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

কবিতা। বাবার কাঁধে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১২ এএম
কবিতা। বাবার কাঁধে

আসাদ সরকার 

ছোট্ট সময় ডাকতে নাকি
তুমি আমায় বাবা?
তুমি আমার নয়ন মণি
আমার প্রিয় কাবা।

ছোট্ট সময় ঘুরতে তুমি 
আমায় নিয়ে কাঁধে,
সবাই বলতো বাবা তুমি 
ছিলে সাদাসিধে। 

পড়ার সময় থাকতে বসে
তুমি আমার পাশে,
সোহাগ ভরা দুটি হাতে
আগলে রাখতে কাছে। 

পূরণ করে দিতে তুমি 
ছোট্ট বড় বায়না,
তুমি ছাড়া এজগতে 
বেঁচে থাকতে চাইনা।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ