• নরসিংদী
  • বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৩ পিএম
মাধবদীতে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার 

মকবুল হোসেন : গত ৩  আগস্ট দিবাগত রাত ২ টার দিকে পাঁচদোনা মোড় হতে ঘোড়াশালগামী সড়কের নলুয়া নামক স্থানে একজন ট্রাকচালক তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনপূর্বক তার কাছ থেকে নগদ ১০,৫০০/- টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

ঘটনার তথ্য পাওয়ার পর নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ-আল-ফারুক মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় মাধবদী থানার এসআই (নিরস্ত্র) ইউসুফ আহাম্মদ এর  নেতৃত্বে পুলিশের একটি চৌকস পুলিশ দল তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জড়িত ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ০১ (এক) টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড   তাজা গুলি এবং ছিনতাইকৃত টাকার মধ্য থেকে ২,০০০/- টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাধবদী থানায় দুইটি মামলা রুজু হয় (মামলা নং- ৬ এবং ৭, তারিখ: ০৪/০৮/২০২৬ খ্রিঃ, ধারা: অস্ত্র আইনের 19F/19A, ৩৯২ পেনাল কোড)।
গ্রেফতারকৃতরা হলো ১। শুভ (২২), পিতা- মৃত মিজান, সাং- পাঁচভাগ শ্রীনগর, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, ২। ফাহিম (২৬), পিতা- হালিম মিয়া, সাং- পাঁচভাগ শ্রীনগর, থানা- মাধবদী, জেলা- নরসিংদী। তাদের  কাছ থেকে  ০১ (এক) টি বিদেশি পিস্তল, ০৩ রাউন্ড  তাজা গুলি ও নগদ ২,০০০/- টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ছিনতাই ও ডাতাকাতির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

এ ব্যাপারে  ৪ আগস্ট  বিকাল ৩ ঘটিকায়  এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিক উপস্থিত সাংবাদিকদের ঘটনার বিবরন দেন এবং  আইনশৃঙ্খলা জনিত বিভিন্ন সমস্যার সমাধানে পুলিশের কার্যকর ভূমিকার কথা উপস্থাপন করেন।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ