• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার;পুলিশের জালে নূরা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪০ এএম
কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার;পুলিশের জালে নূরা

স্টাফ রিপোর্টার : নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার হওয়া আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে,এ মামলার প্রধান আসামি ধর্ষক নূর মোহাম্মদ নূরা অবশেষে পুলিশের জালে বন্দি হয়েছে। নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামের আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে শুক্রবার দুপুরে এ মামলার ৫ আসামিকে গ্রেফতারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ