স্টাফ রিপোর্টার : নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। শুধু তাই নয় ধর্ষণে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরমরজাল কান্দাপাড়া এলাকায় ধর্ষণে ঘটনা ঘটে। সোমবার (৩ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের পুলিশে প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে, রবিবার (২ আগস্ট) রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রেমিকসহ পাঁচজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন।
গ্রেফতারকৃতরা হলেন কান্দাপাড়া এলাকার দিপু (১৮) ও রাকিব হাসান রুবেল (২০)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিলো। গত শনিবার সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে অভিযুক্তরা তাদের আটকিয়ে মারধর করে। একপর্যায়ে প্রেমিক রিয়াম পালিয়ে গেলেও কিশোরীকে জোরপূর্বক চরমরজাল দক্ষিণ কান্দাপাড়া এলাকার একটি নির্জন পতিত জমিতে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে ওই ভুক্তভোগী তরুণী রাত প্রায় ২টার দিকে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে রবিবার (২ আগস্ট) ভুক্তভোগীর মা রায়পুরা থানায় ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাচঁজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সোমবার রায়পুরা থানা পুলিশের তত্ত্বাবধানে ভুক্তভোগী ওই তরুণীকে পরীক্ষা-নীরিক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।