• নরসিংদী
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

আলোকবালীতে ঐতিহ্যবাহী দারিয়াবান্ধা খেলা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৩ পিএম
আলোকবালীতে ঐতিহ্যবাহী দারিয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

মো. আবুল কাশেম : নরসিংদী সদর উপজেলার আলোক বালি ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দারিয়াবান্ধা খেলা। শুক্রবার বিকেলে আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলাটি আয়োজন করা হয়।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন লাল দল ৯ গেম এবং কামাল পাশার নেতৃত্বাধীন সাদা দল ৭ গেম অর্জন করে। ফলে দুই গেমের ব্যবধানে লাল দল বিজয়ী হয়।

খেলায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মোল্লা, সিনিয়র শিক্ষক আবু হানিফ সরকার, হযরত আলী মেম্বার, রমজান মেম্বার, আমান মেম্বার, পলাশ আহমেদ, রিপন মিয়া, আলামিন ভান্ডারি ও সজল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাটি পরিচালনা করেন মনিরুজ্জামান। ঐতিহ্যবাহী এই খেলাটি উপভোগ করতে হাজারো দর্শকের সমাগম ঘটে, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উল্লেখ্য, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ