• নরসিংদী
  • সোমবার, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ছোট ভাইয়ের সাথে বউ চলে যাওয়ায়,বড় ভাইয়ের আত্মাহত্যা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৭ পিএম
ছোট ভাইয়ের সাথে বউ চলে যাওয়ায়,বড় ভাইয়ের আত্মাহত্যা

স্টাফ রিপোর্ট : ছোট ভাইয়ের সাথে বউ পালিয়ে যাওয়ায় পারিবারিক কলহের জের ধরে নরসিংদীর শিবপুরে শরীরে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে স্বামী আল সাদী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনার তিন দিন পর আজ বুধবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়। নিহত আল-সাদী উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামে জাকির মিয়ার ছেলে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আল সাদী আগেও দুই বিয়ে করেছেন বউ চলে গেছে। এখন তৃতীয় বিয়ে করেছেন এই বউ চলে গেছে ছোট ভাই স্বামীর সাথে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন আল-সাদী। গত সোমবার বেলা ৫টার দিকে বসতবাড়ি থেকে একটু দূরে রাস্তায় নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়রা তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। ঘটনার তিন দিন পর দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আল-সাদী নিজের শরীরে নিজেই আগুন দিয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ