• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৯ পিএম
শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ​​শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা  মোঃ হারুনুর রশীদ খানের রূহের মাগফেরাত কামনায় কুরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৮ জুন বৃহস্পতিবার শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুহসীন নাজির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান।   

অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল। 

দোয়া পরিচালনা করেন তেলিয়া হোসাইনাবাদ মাদ্রাসার মোহতামিম  মাওলানা মোঃ আমানুল্লাহ আমান।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ