• নরসিংদী
  • মঙ্গলবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৮ এএম
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার : নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান রিফাত (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান রিফাত ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চন্ডিপা গ্রামের রফিকুল ইসলামের পুত্র। তিনি নরসিংদী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের (বাংলা বিভাগের) শিক্ষার্থী ছিলেন। তিনি নরসিংদী থেকে লেখাপড়া করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে এগারোটার দিকে বাদুয়ারচর গেইট বাজার এলাকা থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রিফাত রেললাইন দিয়ে শহরের দিকে আসছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ চন্দ্র সরকার বলেন, কলেজ শিক্ষার্থী মোবাইল ফোনে কথা বলতে বলতে শহরের দিকে আসতেছিল। বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে মোবাইলে কথা বলার কারণে সে বুঝতে পারেনি তার পিছন দিক থেকে ট্রেন আসছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ