• নরসিংদী
  • সোমবার, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী আদালত প্রাঙ্গণে হিটস্ট্রোকে মুক্তিযোদ্ধার মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৩৯ পিএম
নরসিংদী আদালত প্রাঙ্গণে হিটস্ট্রোকে মুক্তিযোদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্ট: নরসিংদীর আদালত প্রাঙ্গনে হিটস্ট্রোকে সুলতান উদ্দিন মিয়া (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।  রবিবার (২৮ এপ্রিল) বেল ৩টার দিকে তীব্র গরমে তার মুত্যু হয়। 

নিহত সুলতান উদ্দিন মিয়া নরসিংদী জজ আদালতে আইনজীবি সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানায়, নিহত সুলতান উদ্দিন মিয়া সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়ে নরসিংদী জজ আদালতে যান। আদালত পাড়ায় কাজ করার সময় দুপুরে তার বুকে ব্যাথা অনুভব হয়। পরে সে আদলতের মসজিদের সামনে এসে পড়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক এম এন মিজানুর রহমান বলেন, রোগীটাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাই ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা মুসকিল। তবে রোগীর স্বজনরা জানিয়েছে তার বুকে ব্যাথা ছিল। তার উপর প্রচন্ড গরমের মধ্যে কাজকর্ম করছিল। তীব্র এই গরম সহ্য করতে না পেরে তিনি মৃত্যুবরণ করেন।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ