• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

পলাশে সুজনের মতবিনিময় সভা ও কমিটি গঠন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১১ ফেরুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩৬ পিএম
গুগল
সভায় নেতৃবৃন্দ

নাসিম আজাদ : ন্যায় বিচার প্রতিষ্ঠায় নরসিংদীর পলাশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পূর্ব পলাশ মোড় লেটস্ গো রেষ্টুরেন্টে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পলাশ উপজেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সুজন সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। 

পলাশ বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সুজন সম্পাদক সাংবাদিক হলধর দাস,পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের সহকারী অধ্যাপক আনিসুর রহমান শিপলু।

সাংবাদিক নাসিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক শাহ বোরহান মেহেদী, পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, শিক্ষক শরীফুল ইসলাম শরীফ,জিয়াউর রহমান বকুল মিয়া, এস এম আজিজুল হক প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে অধ্যক্ষ মোস্তফা কামালকে সভাপতি, সাংবাদিক নাসিম আজাদকে সম্পাদক ও বকুল মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট সুশাসনের জন্য নাগরিক সুজনের পলাশ উপজেলা কমিটি গঠন করা হয়। 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ