• নরসিংদী
  • বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০২ পিএম
শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন পালিত
আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছেন উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ । এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে চিত্রাংকন, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয়  সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান হারুনুর রশীদ খান, সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ দলীয় নেতাকর্মীরা।

অপরদিকে বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 

এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বিতরণ করা হয়। 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ