• নরসিংদী
  • শনিবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৫ এএম
শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন 

স্টাফ রিপোর্টার : নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে হাজী আফছার উদ্দিন কারিগরি ইনস্টিটিউট সংলগ্ন বালুর মাঠে এ মেলার উদ্বোধন করা হয়েছে।  

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার কালা মিয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার।  

সভাপতিত্ব করেন আবেদ টেক্সটাইলস মিলস্ লিমিটেড এর পরিচালক মাহবুবুর রহমান মনির। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা,  উপজেলা, ও পৌরসভা বিএনপি এবং  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মনজুর এলাহী বলেন, আমাকে অনেকটা ভাবিয়ে তুলেছিল—এত অল্প জায়গায় কীভাবে এত বড় মেলার আয়োজন সম্ভব হবে। কিন্তু আজ মেলায় এসে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখে বুঝতে পারছি, শিবপুরের মানুষ মেলাটিকে ভালোভাবে গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, ‘এই আনন্দ ও উৎসবের পরিবেশ যেন আমরা নষ্ট না করি। শুধু পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে—এমনটি নয়; মেলায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবার দায়িত্ব রয়েছে। মেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপরই ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অনেকটা নির্ভর করবে।’

এদিকে মেলার উদ্বোধনী দিনেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিকেল থেকে নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা দলে দলে মেলায় আসতে শুরু করেন। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি পছন্দের পণ্য কেনাকাটা করেন।

শিশু-কিশোরদের মধ্যে রাইডগুলো নিয়ে ছিল ব্যাপক উৎসাহ। কেউ নাগরদোলায় চড়ে আনন্দে মেতে ওঠেন, কেউ ভূতের বাড়িতে ঢুকে ভয় ও রোমাঞ্চের অভিজ্ঞতা নেন। আবার কেউ ম্যাজিক বোটসহ বিভিন্ন রাইডে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সব মিলিয়ে উদ্বোধনের দিন থেকেই মেলাপ্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ