• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম
নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের বাছাই ও সচেতনতামূলক সভা রোববার সম্পন্ন হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম। 

জেলা প্রতিরোধ কমিটির সহ সভাপতি সহযোগী অধ্যাপক মো: তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতামূলক সভায় আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির, সদস্য হলধর দাস, মনজিল এ মিল্লাত ও পারভীন বেগম প্রমুখ। 
দ্বিতীয় পর্বের এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নরসিংদী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী দল। দ্বিতীয় হয়েছে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের শিক্ষার্থী দল।

বিতর্ক অনুষ্ঠানে মডারেটর ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার মোতাহার হোসেন অনিক। বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, সহকারি অধ্যাপক শহিদুল হাসান মিলন ও সাংবাদিক মনজিল এ মিল্লাত। 

উল্লেখ এর আগে গত ২৪ অক্টোবর প্রথম পর্বের বাছাইয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নরসিংদী সরকারি কলেজ শিক্ষার্থীদল। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ