হলধর দাস : বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর মনোনীত নরসিংদী-১ ও নরসিংদী-৪ আসনের প্রার্থী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীরা এ ইশতেহার ঘোষণা করেন।
নির্বাচনী ইশতেহার পাঠ করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রার্থী জেলা শাখার সভাপতি মিলন মোর্শেদ। তিনি বলেন, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এই ইশতেহারে ভিত্তিতে জনগণের রায় চাই। ৪৯ দফা ইশতেহারের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, রাষ্ট্র হবে সাংবিধানিকভাবে সব ধর্মেল সব মত পথের সব মানুষের সমান মালিকানা ও সমান নাগরিকত্ব ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র।
এছাড়া রাষ্ট্র একক ধর্ম, একক জ াতি, একক মতবাদ, একক দলভিত্তিক, একক গোষ্ঠীভিত্তিক হতে পারবে না। রাষ্ট্রের বাইরের ও ভিতরের সকল অপশক্তির জবরদখল থেকে রাষ্ট্রের বাহ্যিক স্বাধীনতা সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা রক্ষা করা হবে। প্রত্যেক মানুষ তার জীবন বিশ্বাস ধর্ম মত পথ আদর্শ সংস্কৃতি নিয়ে স্বাধীনভাবে চলবেন ও পালন করবেন, রাষ্ট্র বা কেউ কারো উপর কিছু চাপিয়ে দিত পারবেন না বা কারো ধর্ম মত পথ কিছু নিষিদ্ধ করতে পারনবে না ছিল উল্লেখ্য যোগ্য।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর মনোনীত নরসিংদী-১ (সদর) আসনের আপেল প্রতীকের প্রার্থী হামিদুল হক পারভেজ। এছাড়াও দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।