• নরসিংদী
  • শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে 'মিস্টিক' প্রতিষ্ঠাতা শফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২৫ পিএম
নরসিংদীতে 'মিস্টিক' প্রতিষ্ঠাতা শফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত 
দোয়া মাহফিল। ছবি : জাগোনরসিংদী

হলধর দাস: বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা মিস্টিক শিল্প গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মো: শফিকুল ইসলাম এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

মিস্টিক আইডিয়াল স্কুল এর আয়োজনে উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌর সভার মেয়র আলহাজ্ব মো: আমজাদ হোসেন বাচ্চু।

মিস্টিক আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ মোরশেদ সরকার এর সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন মোঃ রফিকুল ইসলাম উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল, ডি ই ও, কুমিল্লা।

বিশেষ আলোক ছিলেন, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, নরসিংদী পৌরসভার কাউন্সিলর মাহবুব আলম ভূইয়া। 

স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন মিস্টিক আইডিয়াল স্কুলের চেয়ারম্যান ফেরদৌসি সুরতানা। 

এছাড়াও স্মরণ সভায় শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা মিস্টিক শিল্প গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম ২০১৮ সালের ১৯ মে থাইল্যান্ডের শ্রীরাজ জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

জাগোনরসিংদী/স্টাফ রিপোর্টার
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ