• নরসিংদী
  • মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

পলাশে তিন দিনব্যাপী ফলমেলা শুরু 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৪ পিএম
পলাশে তিন দিনব্যাপী ফলমেলা শুরু 
ফলমেলা

নাসিম আজাদ: বছরব্যাপী ফল চাষে-অর্থ পুষ্টি দুই’ই আসে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল  থেকে উপজেলা চত্বরে এ ফল মেলা শুরু হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকী সহ উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও বৃক্ষপ্রেমীদের মধ্যে ১হাজার ঔষধি ও ফলের চারা বিতরণ করা হয়।

 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ